রিহ্যাব মেলা শেষ হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাপক ক্রেতা-দর্শক সমাগমের মধ্য দিয়ে গত সোমবার শেষ হয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত ‘রিহ্যাব ফেয়ার ২০১৪’।
এবারের মেলায় ৩২০টি ফ্ল্যাট ও ২০৭টি প্লট বিক্রি হয়েছে। যার মূল্য ৩৮৭ কোটি টাকা। পাশাপাশি ক্রেতাদের কাছ থেকে ৫২২ কোটি টাকার ফ্ল্যাট, প্লট ও কমার্শিয়াল স্পেস কেনার প্রতিশ্রুতি পাওয়া গেছে।
মেলায় ১৪১টি রিহ্যাব সদস্যপ্রতিষ্ঠানসহ মোট ১৫৫টি প্রতিষ্ঠান অংশ নেয়।
মেলায় পাঁচ দিনে ১২ হাজারের বেশি ক্রেতা-দর্শনার্থীর সমাগম ঘটে। টিকিট থেকে প্রাপ্ত অর্থ পরে দুস্থ জনগণের কল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যয় করা হবে। প্রবেশ টিকিটের ওপর শেষ দিনে র্যাফল ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ের ফলাফল রিহ্যাব ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। পরবর্তী সময়ে পুরস্কারগুলো হস্তান্তর করা হবে। বিজ্ঞপ্তি।