রিহ্যাব মেলার স্টল বরাদ্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উন্মুক্ত লটারির মাধ্যমে রিহ্যাব আবাসন মেলার স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। স্টল পেয়েছে ১৫৫ প্রতিষ্ঠান। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০ থেকে ২৪ মার্চ এই মেলা অনুষ্ঠিত হবে। মেলার আয়োজন করছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। গত বুধবার সীমান্ত কনভেনশন সেন্টারে স্টল বরাদ্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবদুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান, কোষাধ্যক্ষ মিজানুর রহমান দেওয়ান, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।