রিহ্যাব মেলায় কনকর্ডের ঘোষিত সব অফার ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিহ্যাব ফেয়ার ২০০৯-এ কনকর্ড যে অফার ঘোষণা করেছে সেটির মেয়াদ ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।এ সময়ের মধ্যে ক্রেতারা কনকর্ডের অ্যাপার্টমেন্ট, দোকান বা অফিস স্পেসের জন্য বুকিং দিয়ে গাড়ি ও আসবাবপত্রসহ নগদ টাকার নিশ্চিত উপহার জিতে নেওয়ার সুযোগ পাবেন।কনকর্ডের স্টলে আসা ক্রেতা-দর্শকের অনুরোধে কনকর্ড ফেয়ারের সব অফারের মেয়াদ বাডানো হয়।বর্তমানে কনকর্ড ঢাকার গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, উত্তরা (সেক্টর ৩, ৪, ৫, ৭, ১০, ১৩ ও ১৪), মিরপুর, হাটখোলা, আজিমপুর, কেএম দাস লেন ও আশুলিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকেশনে অ্যাপার্টমেন্ট, দোকান ও অফিস স্পেস বিক্রি করছে।এ ছাড়া ঢাকার ভেতরেই স্যাটেলাইট সিটি লেকসিটি কনকর্ডে (খিলক্ষেত) রেডি অ্যাপার্টমেন্টসহ দীর্ঘ মেয়াদে সহজ কিস্তিতে পরিশোধযোগ্য অ্যাপার্টমেন্ট ও দোকান কেনার সুযোগ রয়েছে ক্রেতাদের জন্য। বিজ্ঞপ্তি।