রিহ্যাব মেলায় ৬২০ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিহ্যাবের আবাসন মেলায় এবার ৬২০ কোটি টাকার প্লট ও ফ্ল্যাট বিক্রি হয়েছে। একই সঙ্গে ক্রেতাদের কাছ থেকে ৯৫২ কোটি টাকার প্লট ও ফ্ল্যাট বিক্রির প্রতিশ্রুতি পেয়েছে মেলায় অংশ নেওয়া আবাসন প্রতিষ্ঠানগুলো।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানায় মেলার আয়োজক রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। গতকালের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।একই স্থানে ২ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী রিহ্যাবের আবাসন মেলা অনুষ্ঠিত হয়। এতে ২২০টি আবাসনপ্রতিষ্ঠান প্লট ও ফ্ল্যাট প্রদর্শন করে। মেলা কমিটির চেয়ারম্যান মো. আবদুর রহিম খান বলেন, ‘গ্যাস ও বিদ্যুতের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।’ এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারের তরফ থেকে নিশ্চয়তা দিতে চাই, আপনারা যখন কাজে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকটের শিকার হবেন, তখন আমাদের জানাবেন। আমরা যথাসম্ভব সমস্যার সমাধান করব। এটা আমাদের দায়িত্ব।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রিহ্যাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ভূঁইয়া ও মেলা কমিটির কো-চেয়ারম্যান মো. আব্দুর রশীদ।