রিহ্যাবের আবাসন মেলা ডিসেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পাঁচ দিনব্যাপী আবাসন মেলা শুরু হবে আগামী ২৩ ডিসেম্বর। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা হবে। এতে আবাসন, নির্মাণসামগ্রী, ব্যাংক ও আর্থিক খাত মিলিয়ে প্রায় ২০০ প্রতিষ্ঠান অংশ নেবে। এ ছাড়া ২২ ও ২৩ জানুয়ারি কাতারের দোহায় প্রথমবারের মতো আবাসন মেলার আয়োজন করবে রিহ্যাব। দোহায় বাঙালি-অধ্যুষিত নাজমা এলাকার ক্রাউন প্লাজা হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠেয় এই মেলায় ৬০টি প্রতিষ্ঠান অংশ নেবে।
বিজ্ঞপ্তি