রিহ্যাবের আবাসন মেলা শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) শীতকালীন আবাসন মেলা আজ বুধবার থেকে শুরু হচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত পাঁচ দিনের এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। তবে আজ শুরু হবে বেলা ১১টা থেকে।
আজ বিকেলে একই সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মেলার উদ্বোধন করবেন। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
মেলায় আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি বরাবরের মতো ভবন নির্মাণসামগ্রী এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্টল থাকছে।