রিহ্যাবের আবাসন মেলা শুরু হচ্ছে ২১ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) শীতকালীন আবাসন মেলা ২১ ডিসেম্বর শুরু হচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী এই মেলায় এবার থাকছে ১৭৫টি স্টল।
রিহ্যাব জানায়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবারের মেলার উদ্বোধন করবেন। মেলায় আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি বরাবরের মতো ভবন নির্মাণসামগ্রী এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্টল থাকছে।
গত শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে স্টল বরাদ্দ দেওয়া হয়। এতে রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া ও সোহেল রানা এবং মেলা কমিটির চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।