রিহ্যাবের এজিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন। সভায় সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়। এ ছাড়া গঠনতন্ত্র সংশোধন করতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করা হয়। উভয় সভায় উপস্থিত ছিলেন রিহ্যাবের সহসভাপতি নুরুন্নবী চৌধুরী, মোহম্মদ সোহেল রানা, মো. আবদুল কৈয়ূম চৌধুরী, পরিচালক কামাল মাহমুদ প্রমুখ। বিজ্ঞপ্তি