প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) এজিএম ও ইজিএম বার্ষিক গতকাল বুধবার সকালে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাহী কামিটির সদস্য, সাধারণ সদস্যসহ ৬০০ জনের বেশি সদস্য অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন। উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র সহসভাপতি রবিউল হক, সহসভাপতি লিয়াকত আলী ভূইয়া, সহসভাপতি মো. অনোয়ারুজ্জামান, কোষাধ্যক্ষ সরদার মো. আমিন এবং রিহ্যাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান। বিজ্ঞপ্তি।