রিহ্যাবের গ্রীষ্মকালীন আবাসন মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের গ্রীষ্মকালীন মেলা গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। চলবে ১৭ জুন পর্যন্ত।মেলার উদ্বোধন করেন রেলপথ ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, আবাসন খাতে বিদেশি বিনিয়োগ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই খাতে বিদেশি বিনিয়োগ প্রয়োজন কি না, সে বিষয়ে রিহ্যাব ও সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক করা উচিত। নিজেদের মধ্যেসংশয় ও বিদ্বেষ থাকলে বাইরের সাহায্য কাজে লাগবে না বলে মন্তব্যকরেন তিনি।যোগাযোগমন্ত্রী পরিকল্পিতভাবে আবাসন খাত গড়ে তোলার ওপর জোর দিয়ে বলেন, ব্যাঙের ছাতার মতো দেশে আবাসন গড়ে উঠেছে। কোনো পরিকল্পনা নেই। এসব ভবনে পরিবেশবান্ধব পরিস্থিতি নেই। এ শহরে মাঝারি মানের একটি ভূমিকম্প হলে শুধু ধ্বংসস্তূপ সারাতেই ২০ বছর লেগে যাবে।উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তসচিব খন্দকার শওকত হোসেন, পরিকল্পনা-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এনামুল হক, রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি সুলতানা শাহেদা ইসলাম, সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী, মেলা কমিটির চেয়ারম্যান রবিউল হক প্রমুখ বক্তব্য দেন।এনামুল হক বলেন, ‘সবাই রিহ্যাবের সদস্যদের ভূমিদস্যু বলে গালি দেন। এ থেকে আমাদের বেরিয়েআসতে হবে।’ সুলতানা শাহেদা ইসলাম বলেন, গত এক বছরে মন্দার কারণে আবাসন খাতে বিক্রি ৪০ শতাংশ কমে গেছে। এ শিল্প টিকিয়ে রাখতে হলে সরকারকে সহায়তা করতে হবে। তিনি প্রস্তাবিত বাজেটে নির্মাণসামগ্রীর ওপর শুল্ক ১৫ থেকে বাড়িয়ে৪০ শতাংশ করার সমালোচনা করে তা প্রত্যাহারের দাবি জানান। আয়োজকেরা জানান, এবারের মেলায় ১৬৬টি স্টল রয়েছে। দর্শনার্থীরা সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলায় আসতে পারবেন। মেলার প্রবেশমূল্য ৫০ টাকা। চার দিনের টিকিট একসঙ্গে কিনলে ১০০ টাকা।