রিহ্যাবের নতুন নেতৃত্ব নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ নসরুল হামিদ পুনরায় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) সভাপতি নির্বাচিত হয়েছেন। সংগঠনটির নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রকৌশলী আনিছুজ্জামান ভূঁইয়া।রিহ্যাবের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পর্ষদে মোকাররম হোসেন খান জ্যেষ্ঠ সহসভাপতি, মেজর জেনারেল (অব.) মো. আবদুর রশীদ ও লিয়াকত আলী ভূঁইয়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন। মিজানুর রহমান দেওয়ান কোষাধ্যক্ষ. মো. সাইদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মো. ওয়াহিদুজ্জামান যুগ্ম সম্পাদক, প্রকৌশলী মো. আনসার আলী যুগ্ম কোষাধ্যক্ষ নির্বাচিত হন। সংগঠনের দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী পর্ষদের অন্য সদস্যরা হলেন: ড. মো. আবদুর রহিম খান, অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ, মো. রবিউল হক, মেজর (অব.) মমিন ইসলাম, মো. আবদুর রহমান, প্রকৌশলী আবুল খায়ের সেলিম, স্থপতি মো. আল আমিন, মোস্তফা শহীদ, প্রকৌশলী মো. সোয়েব উদ্দিন, মো. আবু বকর সিদ্দিক, প্রকৌশলী শফিকুর রহমান ও শাহ্ মমরেজ চৌধুরী।এ ছাড়া মো. আবদুল কাইয়ুম চৌধুরী ও প্রকৌশলী এস এম আবু সুফিয়ান রিহ্যাবের চট্টগ্রাম অঞ্চলের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।