রিহ্যাবের নতুন সভাপতি হলেন মোকাররম খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন ব্যব-সায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতির দায়িত্ব নিয়েছেন মোকাররম হোসেন খান।
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে রিহ্যাবের সভাপতির পদ থেকে নসরুল হামিদ পদত্যাগ করেন। এর পর থেকে সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মোকাররম হোসেন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
গত ১৬ এপ্রিল রিহ্যাব কার্যনির্বাহী কমিটির সভায় মোকাররম হোসেন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। তিনি ক্যাপিটাল্যান্ড ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক। ২০০৭-০৮ সালে তিনি রিহ্যাবের সভাপতি ছিলেন। বিজ্ঞপ্তি।