রিহ্যাবের নতুন সাধারণ সম্পাদক হলেন মুরাদ ইকবাল চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেগা বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুরাদ ইকবাল চৌধুরী রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।রিহ্যাব কার্যনির্বাহী পর্ষদের এক সভায় গত বৃহস্পতিবার তাঁকে সর্বসম্মতিক্রমে সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এর আগে তিনি এই সংগঠনের যুগ্ম সম্পাদক ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।মুরাদ ইকবাল গৃহায়ণশিল্পকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।গত ৯ আগস্ট রিহ্যাবের সাধারণ সম্পাদক পদত্যাগ করার পরিপ্রেক্ষিতে এর কার্যনির্বাহী পর্ষদ মুরাদ ইকবালকে এই পদে নির্বাচিত করে। বিজ্ঞপ্তি।