রিহ্যাবের নির্বাচন স্থগিত ঘোষণা
আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) আসন্ন কার্যনির্বাহী পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল রিহ্যাবের নির্বাচনী বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৩০ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।রিহ্যাবের নির্বাচনী বোর্ড জানিয়েছে, ঢাকা জজ আদালতে দায়েরকৃত দেওয়ানি মোকদ্দমা নং ৩২৮/২০১১ এবং ১৭৮/২০১১ এর পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত আগামী ৩০ জুলাই তারিখে নির্বাচন অনুষ্ঠানের ওপর স্থগিতাদেশ প্রদান করেছেন। আদালতের এ অস্থায়ী নিষেধাজ্ঞা জারির পরিপ্রেক্ষিতে কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের পরবর্তী সব কার্যক্রম গত মঙ্গলবার থেকে আপাতত স্থগিত করা হয়েছে। তবে আদালতের দুটি আদেশের বিরুদ্ধে বিধিমোতাবেক প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। এ বিষয়ে আদালত থেকে সিদ্ধান্ত পাওয়ার পর সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে।