রিহ্যাবের পর্ষদ থেকে চারজনের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কার্যনির্বাহী পরিষদের চারজন সদস্য পদত্যাগ করেছেন। এসব পরিচালক দ্রুত নির্বাচনের দাবিতে পদত্যাগ করেছেন।জানা গেছে, রিহ্যাবের পরিচালক রিয়াদ মোমেন, সৈয়দ আবু বকর সিদ্দিক, রেজাউল করিম খান ও এমজিআর নাসির পদত্যাগ করেছেন। তবে রিহ্যাব কার্যালয় প্রথম দুজনের পদত্যাগ পাওয়ার কথা স্বীকার করেছে। দুই বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদের মেয়াদ এক বছর আগে শেষ হয়ে গেছে। কিন্তু নানা কারণে নির্ধারিত দিনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আর বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আগের কমিটির অনেকেই পদ আঁকড়ে বসে রয়েছেন।