রিহ্যাবের পর্ষদ নির্বাচন ৩১ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০১৪-১৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ৩১ মে অনুষ্ঠিত হবে।
রিহ্যাবের এবারের নির্বাচনে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আক্তারুজ্জামান মঞ্জু। ১ মার্চ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিলে নির্বাচনের আচরণবিধিসহ প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হয়েছে। নির্বাচনের ভোট গ্রহণ হবে ৩১ মে। এতে রিহ্যাবের সাধারণ সদস্যরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে কার্যনির্বাহী পরিষদের ২১ সদস্য নির্বাচিত করবেন। বিজ্ঞপ্তি।