রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০১৪ সালের বার্ষিক সাধারণ সভা গত সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আলমগীর শামসুল আলামিন। এতে রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠানগুলোর ৫৩৭ জন প্রতিনিধি অংশ নেন। সভায় আবাসন খাতের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন রিহ্যাবের সদস্য আবু বক্কর সিদ্দিক, জহির আহমেদ, ফারুক আহমেদ, আবুল খায়ের সেলিম, আইয়ুব আলী প্রমুখ।
বিজ্ঞপ্তি