রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০তম বার্ষিক সাধারণ সভা গত বুধবার অনুষ্ঠিত হয়েছে।রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ সভায় রিহ্যাবের সভাপতি সাংসদ নসরুল হামিদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরীসহ কার্যনির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া ছয় শতাধিক রিহ্যাব সদস্য বার্ষিক সাধারণ সভায় যোগ দেন।সভায় বিগত বছরের সব কার্যক্রম ও আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থিত সদস্যদের কাছে তুলে ধরা হয় এবং আনুষ্ঠানিকভাবে কার্যসূচির সব বিষয় পর্যায়ক্রমে সফলভাবে সমাপ্তি হয়।রিহ্যাব সভাপতি সভায় সবাইকে সততার সঙ্গে ব্যবসা করে এবং ঐক্যবদ্ধভাবে রিহ্যাবকে জাতীয় পর্যায়ে একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী সংগঠনে পরিণত করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।