রিয়েলভিউতে ট্রাভেল-এক্সপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় দর্শকদের ভ্রমণবিষয়ক অনুষ্ঠান উপভোগের সুযোগ করে দিতে চ্যানেল ট্রাভেল-এক্সপি আনল ডাইরেক্ট-টু-হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রিয়েলভিউ। এর ফলে ঘরে বসে ৪০টিরও বেশি দেশে ধারণকৃত বিভিন্ন ভ্রমণ গন্তব্যের বৈচিত্র্যময় তথ্য ও চিত্র দেখতে পাবেন দর্শক। রিয়েলভিউ বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের মালিকানাধীন প্রতিষ্ঠান। তাদের ডিটিএইচের মাধ্যমে মাসে ৩০০ টাকায় দেশীয় ২৬টি চ্যানেলসহ শতাধিক চ্যানেল দেখতে পাচ্ছেন দর্শকেরা। চ্যানেলটি যুক্ত করা সম্পর্কে রিয়েলভিউর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দিমিত্রি লেপিস্কি বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক ভ্রমণপিপাসু দর্শক রয়েছেন। ট্রাভেল এক্সপি তাদের উৎসাহ ও আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে। বিজ্ঞপ্তি।