রুগ্ণ শিল্পের দায় অবসায়নের পদক্ষেপে খুশি বিএফএফইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ) নতুন বাজেটে প্রায় এক হাজারের বেশি হিমায়িত খাদ্য প্রতিষ্ঠান ও পোশাক কারখানাসহ বিভিন্ন রপ্তানিমুখী রুগ্ণ শিল্পের দায় অবসায়নের পদক্ষেপ নেওয়ায় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।তবে বিএফএফইএ বাজেটে সম্পদের জন্য আয়করের ওপর ১০ শতাংশ সারচার্জ এবং রপ্তানি খাতে উৎসে কর বাড়িয়ে ১ দশমিক ৫০ শতাংশ আরোপের প্রস্তাব প্রত্যাহারের জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ করেছে।রপ্তানি খাতে আরোপিত উৎসে কর ১ দশমিক ৫০ শতাংশ আরোপ না করে শূন্য দশমিক ২৫ শতাংশ হ্রাসের মাধ্যমে রপ্তানি বাণিজ্যকে উৎসাহ প্রদানের আবেদন জানায়।বিএফএফইএর প্রেসিডেন্ট কাজী শাহনেওয়াজ গত শুক্রবার এক বিবৃতিতে তাঁর সংগঠনের পক্ষে বাজেট প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এতে তিনি ২০১১-২০১২ অর্থবছরের বাজেটকে উন্নয়নমুখী, শিল্পবান্ধব ও জনকল্যাণকর আখ্যায়িত করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে অভিনন্দন জানান।বিএফএফইএ মনে করে, প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ, কৃষি, শিক্ষা, যোগাযোগ, সামাজিক নিরাপত্তা তথা দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান খাতকে অগ্রাধিকার দেওয়ায় জাতীয় উন্নয়নে ব্যাপক অগ্রগতি সূচিত হবে। কাজী শাহনেওয়াজ বলেন, বাজেটে জনগণের মৌলিক চাহিদাকে অগ্রাধিকার দেওয়ায় তা বর্তমান সরকারের রূপকল্প ২০২১-এর স্বপ্ন বাস্তবায়নে একটি সুদূরপ্রসারী ও ইতিবাচক ভূমিকা পালন করবে।