রুপির দরপতন ঠেকাতে একাধিক পদক্ষেপ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডলার আকর্ষণ ও রুপির দরপতন ঠেকাতে ভারতের কেন্দ্রীয় ব্যাংক গতকাল সোমবার কিছু পদক্ষেপ নিয়েছে।এই পদক্ষেপের ফলে শিল্প উৎপাদন ও অবকাঠামো খাতের ভারতীয় প্রতিষ্ঠানগুলো দেশের বাইরে থেকে বাণিজ্যিক ঋণ নিতে পারবে। পাশাপাশি ভারতের সরকারি সিকিউরিটিজে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (এফআইআই) বিনিয়োগ সীমাও বাড়ানো হয়েছে।সরকারের সঙ্গে পরামর্শ করে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) গতকাল এসব পদক্ষেপের ঘোষণা দেয়। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য অর্থমন্ত্রী হিসেবে প্রণব মুখার্জি পদত্যাগ করার এক দিন আগে এসব সিদ্ধান্ত নেওয়া হলো।তবে আরবিআইয়ের এসব পদক্ষেপ ঘোষণার তেমন কোনো ইতিবাচক প্রভাব আর্থিক বাজারে পড়েনি। মুম্বাই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স গতকাল ১০০ পয়েন্ট কমে গেছে। বৈদেশিক মুদ্রার বাজারে প্রতি ডলারের দর বেড়ে দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৮০ ডলার।আরবিআইয়ের ঘোষণা অনুসারে, শিল্পোৎপাদন ও অবকাঠামো খাতের যেসব প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রা অর্জন করে, তারা তাদের ঋণ পরিশোধের জন্য বিশ্ববাজার থেকে বাণিজ্য ঋণ (ইসিবি) নিতে পারবে। তবে মূলধনি ব্যয় নির্বাহ করা এবং রুপির ঘাটতি মেটাতে এই ঋণ নিতে হবে। এই সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে এক হাজার কোটি ডলার।আবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ায় (এসইবিআই) নিবন্ধিত বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আগের চেয়ে ৫০০ কোটি ডলার বেশি পরিমাণ অর্থ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করতে পারবে। এত দিন সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের সীমা ছিল দেড় হাজার কোটি ডলার। এটি বাড়িয়ে দুই হাজার কোটি ডলার করা হয়েছে।এ ছাড়া এই সীমার মধ্যে সার্বভৌম সম্পদ তহবিল (এসডব্লিউএফ), বহুজাতিক সংস্থা এবং বিদেশি কেন্দ্রীয় ব্যাংকও ভারত সরকারের সিকিউরিটিজে বা বন্ডে বিনিয়োগ করতে পারবে। এ জন্য তাদের এসইবিআইতে নিবন্ধিত হতে হবে। সূত্র: বিজনেস লাইন।