রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনের লেনদেন বিকাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সহজতর লেনদেনের জন্য সম্প্রতি বিকাশ ও রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বিকাশ লিমিটেডের বিপণন বিভাগের প্রধান রেজাউল হোসেন এবং রুরাল সার্ভিস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ রুহুল কুদ্দুস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেছেন। চুক্তি অনুযায়ী দেশের প্রত্যন্ত অঞ্চলে লেনদেনের ক্ষেত্রে বিকাশ ব্যবহার করবে রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন। রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন রহিম আফরোজ গ্রুপের একটি সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ।