রুহুল আমীন সরকার ডিএসইর পরিচালক মনোনীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমীন সরকার। তিনি এ কে এম রফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। গত ২৪ জুলাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ৪৪০তম নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।এসইসি সূত্রে জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (পর্ষদ ও প্রশাসন) আইন-২০০০ অনুযায়ী, পরিচালনা পর্ষদে মনোনীত পরিচালক হিসেবে সম্মানীয় বা বিখ্যাত ব্যক্তির ক্যাটাগরিতে রুহুল আমীন সরকারকে এ মনোনয়ন দেওয়া হয়।এ কে এম রফিকুল ইসলামের মেয়াদ শেষ হওয়ায় ডিএসইর পক্ষ থেকে রুহুল আমীন সরকারকে মনোনয়নের অনুরোধ জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা রুহুল আমীন সরকারকে ডিএসইর মনোনীত পরিচালক হিসেবে অনুমোদন দেয়।