প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) ১৪৯তম শাখা হিসেবে গাউছিয়া শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল রোববার ব্যাংকের পরিচালক খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ শাখাটির উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এআইবিএল ঢাকা সাউথ জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মঞ্জুর হাসান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। বিজ্ঞপ্তি