প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোজ্যতেলের ব্র্যান্ড রূপচাঁদা এবং ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে সুপার শেফের তৃতীয় আসর। বিগত দুই বছরের মতো এবারও এই অনুষ্ঠানটি সম্প্রচার করবে এনটিভি। গত শনিবার ডেইলি স্টার সেন্টারে আনুষ্ঠানিকভাবে সুপার শেফ-২০১৬-এর উদ্বোধন করেন ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম, এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোসাদ্দেক আলী এবং বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান শোয়েব মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডিবল অয়েলের মহাব্যবস্থাপক ইনাম আহমেদ। আগ্রহী অংশগ্রহণকারীদের প্রথমে আঞ্চলিক পর্বের জন্য ০৬৯১২৭৭৭৮৮৮ নম্বরে ফোন করে রেজিস্ট্রেশন করতে হবে। বিজ্ঞপ্তি।