বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল) তৃতীয়বারের মতো ‘রূপচাঁদা ফ্যামিলি কার্নিভাল’ বা পারিবারিক বিনোদন উৎসব আয়োজনের ঘোষণা দিয়েছে। ‘এসো মিলি আনন্দ উৎসবে’ স্লোগানে আগামী শুক্রবার রংপুর থেকে শুরু হবে এই উৎসব, যা ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকায় শেষ হবে।ঢাকার একটি হোটেলে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই কার্নিভাল বা উৎসবের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন বিইওএলের বিপণন ও বিক্রয় বিভাগের প্রধান শোয়েব মো. আসাদুজ্জামান।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিইওএলের বিপণন ব্যবস্থাপক ফারিয়া ইয়াসমীন, সহকারী ব্র্যান্ড ব্যবস্থাপক জুবাইর পারভেজ ও মার্কেট এক্সেসের প্রধান পরিচালন কর্মকর্তা মুনতাসির ভূঁইয়া।শোয়েব মো. আসাদুজ্জমান জানান, বাংলাদেশ এডিবল অয়েল গত বছর দেশের ১০টি জেলায় এই কার্নিভাল বা উৎসবের আয়োজন করেছিল। এবার রংপুর, নোয়াখালী, রাজশাহী, টাঙ্গাইল, কক্সবাজার, খুলনা, যশোর, ফরিদপুর, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকাসহ মোট ১৫টি জেলায় এই উৎসব অনুষ্ঠিত হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, রূপচাঁদা ফ্যামিলি কার্নিভাল বা উৎসবে রান্না ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপজাতীয় নৃত্য, গেমস, নাটক, র্যাফেল ড্র ও সংগীতের ব্যবস্থা থাকবে। বিজ্ঞপ্তি।