প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রাথমিক নির্মাণ ও সংস্থাপনের কাজের দায়িত্ব পাওয়া রাশিয়ার কোম্পানি অ্যাটমস্ট্রয়এক্সপোর্টকে এককভাবে সব ধরনের টেলিযোগাযোগ সেবা দেবে মুঠোফোন অপারেটর বাংলালিংক। এ জন্য অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট ও বাংলালিংকের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে। বাংলালিংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, করপোরেট চুক্তির মাধ্যমে অ্যাটমস্ট্রয়এক্সপোর্টকে মুঠোফোন সংযোগ, ইন্টারনেট ডেটা, রোমিং ও বিভিন্ন ভ্যালু অ্যাডেড সেবা দেওয়া হবে। বাংলালিংকের বিটুবি বিজনেস পরিচালক নাসের ইউসুফ ও অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের বাংলাদেশ শাখার পরিচালক পাভেল ভি ভ্লাসভ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি