রূপসী বাংলা হোটেলে তিন দিনব্যাপী ইগলু আইসক্রিম উৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার রূপসী বাংলা হোটেলে গতকাল বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী ইগলু আইসক্রিমের এক উৎসব শুরু হয়েছে। ইগলু আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেড এ উৎসবের আয়োজন করেছে।উৎসবে ইগলু বিভিন্ন স্বাদের বেশ কিছু আইসক্রিম নিয়ে এসেছে, যেগুলো এবারেই প্রথম বাজারে এসেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলছে এ উৎসব। বিজ্ঞপ্তি।