রূপালী ইনস্যুরেন্স ২০ শতাংশ স্টক লভ্যাংশ দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারধারীদের ২০ শতাংশ স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার দেবে রূপালী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। সম্প্রতি রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কোম্পানির ২৫তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস। সভায় জানানো হয়, কোম্পানিটি ২০১২ সালে করপূর্ব মুনাফা করেছে ১৭ কোটি ৯০ লাখ টাকা। রিজার্ভ ফান্ডে তিন কোটি টাকা ও কর বাবদ ছয় কোটি ৪৭ লাখ টাকা স্থানান্তরের পর শেয়ারধারীদের জন্য ২০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।সভায় উপস্থিত ছিলেন পরিচালক কে এম ফারুখ, কাজী মনিরুজ্জামান, আবু হেনা, জিন্নাত আলী মিয়া প্রমুখ।