রূপালী ইনস্যুরেন্সের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপালী ইনস্যুরেন্স কোম্পানি ২০১৪ সালের শেয়ারধারীদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। রাজধানীর অফিসার্স ক্লাবে সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির ২৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন করা হয়। অনুমোদিত ১৫ শতাংশ লভ্যাংশের মধ্যে ১০ শতাংশ নগদে ও ৫ শতাংশ বোনাস শেয়ারে দেওয়া হবে। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস। এতে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক কে এম ফারুখ, কাজী মনিরুজ্জামান, জিন্নাত আলী মিয়া, সিরাজুল হক, ফজলুতুন নেছা, মোস্তফা কামরুস সোবহান, শাফিয়া সোবহান চৌধুরী, আবু হেনা, আফতাব আহম্মেদ ও তাসনিয়া কামরুন আনিকা। বাণিজ্য ডেস্ক