রূপালী চৌধুরী আবার ফরেন চেম্বারের সভাপতি

দ্বিতীয়বারের মতো ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন রূপালী চৌধুরী। দ্বিতীয় মেয়াদে সহসভাপতি নির্বাচিত হয়েছেন কেভিন লিয়ন।
নবনির্বাচিত সভাপতি রূপালী চৌধুরী বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। আর সহসভাপতি কেভিন লিয়ন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট।
রাজধানীর বনানীতে এফআইসিসিআইয়ের কার্যালয়ে ৪ নভেম্বর ২০১৫-১৭ মেয়াদের জন্য এই দুজনসহ নির্বাহী কমিটির সদস্যদের নির্বাচিত করা হয়। এফআইসিসিআই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যরা হলেন ম্যারিকো বাংলাদেশের এমডি আদিত্য সোম, লি অ্যান্ড ফাং (বাংলাদেশ)-এর ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টোফার ইয়ং, এইচএসবিসি করপোরেশনের প্রধান নির্বাহী (সিইও) ফ্রাঙ্কোইস ডি ম্যারিকোর্ট, লুংলা (সিলেট) টি কোম্পানির সিইও ইমরান আহমেদ, ডিএইচএল ফরওয়ার্ডিং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার নুরুদ্দিন চৌধুরী, ব্যাংক আল ফালাহর এ-দেশীয় প্রধান এস এ এ মাশরুর, জিফোরএস সিকিউর সল্যুশনস বাংলাদেশের এমডি সেলিম এ চৌধুরী, কোকাকোলা ফার ইস্টের কান্ট্রি ম্যানেজার শাদাব আহমেদ খান, নোভার্টিস বাংলাদেশের এমডি শেখ নাহার মাহমুদ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের এমডি শেহজাদ মুনিম, বিএএসএফ বাংলাদেশের এমডি সুজন কুমার সাহা, রবি আজিয়াটার এমডি সুপুন ভিরাসিংহে এবং মাস্টারকার্ড সিঙ্গাপুর হোল্ডিং পিটিইর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।