রূপালী চৌধুরীকে সম্মানিত করল ব্র্যান্ড ফোরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্জার পেইন্টসের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরীকে ‘ইন্সপায়ারিং ফিমেল প্রফেশনাল—লিডার অব দ্য ডিকেড’ সম্মাননা দিয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বিভিন্ন অঙ্গনের সফল নারীদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিখাইল শিফার। অনুষ্ঠানে রূপালী চৌধুরী সম্মাননা গ্রহণ করে আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি তাঁর বক্তব্যে বিভিন্ন ক্ষেত্রে কর্মজীবী নারীদের প্রতিকূলতার বিষয়গুলো তুলে ধরেন। বিজ্ঞপ্তি।