রূপালী ব্যাংক সিবিএর তাণ্ডবের ঘটনায় তদন্ত কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকে কর্মচারী ইউনিয়নের (সিবিএ) তাণ্ডবের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তীকে প্রধান করে এ কমিটি গঠন করেছে ব্যাংক কর্তৃপক্ষ। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রূপালী ব্যাংক সূত্রে জানা গেছে, গত সোমবার সিবিএর নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন স্থানীয় শাখায় যোগদান করেন। এর প্রতিবাদে মোস্তাক-কাবিলের নেতৃত্বাধীন বিরোধী গ্রুপের লোকেরা মহিউদ্দিনসহ ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লাঞ্ছিত করেন। এ সময় একাধিক কর্মকর্তাকে টেনেহিঁচড়ে বের করে হাজিরা খাতা থেকে মহিউদ্দিনের নাম মুছে ফেলে ও অনুস্বাক্ষর করতে বাধ্য করা হয়। এ ঘটনা তদন্তে গতকাল তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন মহাব্যবস্থাপক আবদুল মজিদ শেখ ও কায়সুল হক।