রূপালী ব্যাংকে নতুন ডিএমডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী মো. নেয়ামত উল্লাহ্ রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকে নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গতকাল সোমবার তাঁকে পদোন্নতি দিয়ে ডিএমডি করা হয়।
এর আগে তিনি একই ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আগে তিনি রাজশাহী কৃষি ব্যাংক, কর্মসংস্থান এবং বাংলাদেশ কৃষি ব্যাংকসহ একাধিক ব্যাংকে কর্মরত ছিলেন। ১৯৮২ সালের ১৯ এপ্রিল তিনি চাকরিজীবন শুরু করেন। বিজ্ঞপ্তি।