রূপালী ব্যাংকের কৃষিঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ৩০০ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করবে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক। একটি পরীক্ষামূলক প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ঢাকা ও এর আশপাশের এলাকায় বিতরণ করা হবে এ ঋণ। পরে সারা দেশকে ঋণ বিতরণের আওতায় আনা হবে। রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দেবাশীষ চক্রবর্তী সম্প্রতি ব্যাংকের এক অনুষ্ঠানে এসব তথ্য জানান। তিনি বলেন, কৃষিঋণ বিতরণে আনসার ভিডিপি উন্নয়ন ও কর্মসংস্থান ব্যাংকের সহায়তা নেবে রূপালী ব্যাংক।