রূপালী ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন মঞ্জুর হোসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার সাবেক সচিব মঞ্জুর হোসেনকে রূপালী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের জন্য সুপারিশ করেছে।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল সোমবার এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিনকে চিঠি পাঠিয়েছে।
রূপালী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করবে এর পরিচালনা পর্ষদ। পর্ষদ চেয়ারম্যান নিয়োগ করে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নেবে।
রূপালী ব্যাংকের আগের চেয়ারম্যান আহম্মদ আল কবির গত ৫ জানুয়ারি অবসরে গেছেন। এর পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সদ্য অবসরে যাওয়া অতিরিক্ত সচিব ও ব্যাংকের পরিচালক অমলেন্দু মুখার্জি।
মঞ্জুর হোসেন বলেন, ‘চিঠির কথা আমি শুনেছি। এ পর্যায়ে আমার ঠিকানায় চিঠি আসার কথা নয়, আসেওনি।’