রূপালী ব্যাংকের প্রশিক্ষণ কোর্স শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপালী ব্যাংকের শিক্ষানবিশ সিনিয়র অফিসারদের প্রশিক্ষণ কোর্স সম্প্রতি শেষ হয়েছে। রাজধানীর মতিঝিলে ব্যাংকের ট্রেনিং একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন। অন্যদের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুর রহমান চৌধুরী, ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল ও জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলাম, জেনারেল ম্যানেজার হাসনে আলম, ট্রেনিং স্পেশালিস্ট কোরবান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।