রূপালী ব্যাংকের শেয়ারের সরকারি অংশ বিক্রি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে ঘোষণা অনুযায়ী সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের শেয়ার বিক্রি করতে শুরু করেছে সরকার। রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মাধ্যমে গতকাল বুধবার থেকে ব্যাংকটির শেয়ার বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আইসিবি সূত্র জানিয়েছে, গতকাল প্রথম দিন মাত্র এক হাজার ৬০০টির মতো শেয়ার বিক্রি হয়েছে।পুঁজিবাজারে তালিকাভুক্ত এ ব্যাংকটির ৯৩ দশমিক ১১ শতাংশ শেয়ার বর্তমানে সরকারের হাতে রয়েছে। আর বাকি ৬ দশমিক ৮৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।রূপালী ব্যাংকের মোট পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা, যা এক কোটি ২৫ লাখ শেয়ারে বিভক্ত।