রূপালী ব্যাংকের সপ্তম বিশেষ সাধারণ সভা
রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের সপ্তম বিশেষ সাধারণ সভা ২০১১ সম্প্রতি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।সভায় রূপালী ব্যাংকের শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকার পরিবর্তে ১০ টাকায় এবং শেয়ারের প্রতিটি মার্কেট লট ১০টির পরিবর্তে ১০০টিতে রূপান্তরিত করার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আহমদ আল কবির। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন, পরিচালক শেখ সিরাজুল হক ফরাজী, এস এম মাহফুজুর রহমান, মো. আবদুস সালাম, অমলেন্দু মুখার্জি, মো. সাইফুল ইসলাম, সৈয়দ আহসানুল আলম, মেহাম্মদ মঈনুদ্দিন, মো. মাহাবুবুর রহমান ও আবুল কালাম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক শেখ আহমদ, এ কে এম আশরাফ উদ্দিন খান, মহাব্যবস্থাপক কাজী মো. নেয়ামত উল্লাহ, দেবাশীষ চক্রবর্তী, হোসনে আরা বেগম, মো. ওয়াহিদুজ্জামান খন্দকার, সৈয়দ আবু আসাদ, আরিফুর রহমান, কোম্পানি সচিব শাহজাহান খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।