রূপালী ব্যাংকের সব শাখা এখন অনলাইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর প্রত্যন্ত এলাকায় রূপালী ব্যাংকের বাহেরচর শাখা। এখানে বিদ্যুৎ নেই। শাখাটি পরিচালিত হয় সোলার ও জেনারেটর দিয়ে। এ শাখার সব কার্যক্রম এখন অনলাইনে। আবার ঢাকার মতিঝিলে অবস্থিত ব্যাংকটির লোকাল শাখা। এই ব্যাংকের ৮০ শতাংশ ঋণই এ শাখা থেকে দেওয়া হয়। এর পুরো কার্যক্রমও এখন অনলাইনে।

শুধু এ দুটি শাখা নয়, রূপালী ব্যাংকের ৫৬৩টি শাখার কার্যক্রমই এখন অনলাইনের আওতায়; যা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে প্রথম। আজ মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাংকটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।

এ সময় ব্যাংকটির চেয়ারম্যান মনজুর হোসেন বলেন, এখন ব্যাংকটির শুধু সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা। পাশাপাশি নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।

ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান বলেন, ‘সব ব্যাংকই অনলাইন কার্যক্রম শুরু করেছে। কিন্তু সরকারি ব্যাংকগুলোর মধ্যে আমরাই প্রথম সব শাখা অনলাইন কার্যক্রমের আওতায় এনেছি। এক শাখায় বিদ্যুৎ না থাকা সত্ত্বেও সোলার বিদ্যুতের সাহায্যে ওই শাখাটি অনলাইনে এসেছে।