রূপালী লাইফ ইনস্যুরেন্সের পর্ষদ সভা ১৬ জুলাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা ১৬ জুলাই অনুষ্ঠিত হবে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ডিএসই তালিকাভুক্তি আইন অনুযায়ী রূপালী লাইফ ইনস্যুরেন্সের পর্ষদ সভা ১৬ জুলাই বেলা দুইটায় অনুষ্ঠিত হবে।
সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে শেয়ারধারীদের জন্য লভ্যাংশ হতে পারে এই সভায়।