রূপালী লাইফ ইনস্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ৫ শতাংশ বোনাস শেয়ার দেবে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, রূপালী লাইফ ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ আগস্ট অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৪ আগস্ট।