রূপালী লাইফের বার্ষিক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদ গত বুধবার বাংলাদেশ ক্রীড়া পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন। রূপালী লাইফের চেয়ারম্যান মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) চেয়ারম্যান শেখ কবির হোসেন এবং আইডিআরএ সদস্য নব গোপাল বণিক। শেফাক আহমেদ বলেন, দারিদ্র্য বিমোচনে বিমার ভূমিকা থাকলেও বাংলাদেশে সাধারণ বীমা ও জীবন বীমা কোনটিরই ভাবমূর্তি ভালো নয়। অনুষ্ঠানে ১০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন শ্রেণীতে মোট ১৭১টি পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি।