রূপায়ণের ফ্ল্যাট কিনতে ইবিএল ঋণ দেবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) রূপায়ণ রিয়েল এস্টেট লিমিটেডের গ্রাহকদের বিশেষ ঋণসুবিধা দেবে।এ ব্যাপারে সম্প্রতি ইবিএল ও রূপায়ণ রিয়েল এস্টেটের মধ্যে একটি চুক্তি হয়েছে।ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক মামুন মাহমুদ শাহ ও রূপায়ণ রিয়েল এস্টেটের উপদেষ্টা এ কে ফিরোজ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিংয়ের অর্থ উপদেষ্টা শাইখুল ইসলাম, ইবিএলের হোমলোন ব্যবস্থাপক জাইদুল বাশার ও বিপণন ব্যবস্থাপক ইরফান ইসলাম। বিজ্ঞপ্তি।