প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের ৬৫তম প্রকল্প নারায়ণগঞ্জের রূপায়ন হোজাইফা সম্প্রতি গ্রাহক এবং জমির মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এ সময় রূপায়ন হাউজিং এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন পি জে উল্লাহ (অব.), উপব্যবস্থাপনা পরিচালক আসাদ আর খান, নির্বাহী পরিচালক (নির্মাণ) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব, সহ-মহাব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম (কাস্টমার সার্ভিস), সহব্যবস্থাপক (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) মেহেদী হাসান, রূপায়ন হোজাইফা প্রকল্পের এডহক কমিটির উপদেষ্টা সৈয়দ আবু সাঈদ, মাইমুনা হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।