রেকর্ড ডেটের কারণে কাল ৩ কোম্পানির লেনদেন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল বৃহস্পতািবার পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির লেনদেন বন্ধ থাকবে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানি তিনটি হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ‘রেকর্ড ডেটের কারণে প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন আগামীকাল বন্ধ থাকবে।’
ডিএসই সূত্রে জানা যায়, আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের পরিচালনা পর্ষদ ১২ দশমিক ৮০ শতাংশ বার্ষিক মুনাফা রেট ঘোষণা করে। এ ছাড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ৮ শতাংশ নগদ ও ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে।