রেকর্ড ডেটের কারণে রোববার ৬ কোম্পানির লেনদেন বন্ধ
লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী রোববার পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানির লেনদেন বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানি ছয়টি হলো সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, শাইন পুকুর সিরামিকস ও বেক্সিমকো সিনথেটিকস।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, রেকর্ড ডেটের কারণে প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন রোববার বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে জানা যায়, বেক্সিমকোর পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করে। এ ছাড়া বেক্সিমকো ফার্মা ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, সামিট পাওয়ার ১৫ শতাংশ বোনাস এবং সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করে। তবে বেক্সিমকো সিনথেটিকস ও শাইন পুকুর সিরামিকসের পরিচালনা পর্ষদ কোনো লভ্যাংশ দেয়নি।