রেকর্ড পরিমাণ সয়াবিন আমদানি করেছে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন চলতি বছর (২০১২) পাঁচ কোটি ৭৫ লাখ মেট্রিক টন সয়াবিন আমদানি করেছে। এটি চীনের সয়াবিন আমদানির ক্ষেত্রে নতুন রেকর্ড, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৩০ শতাংশ বেশি। দেশের ব্যাপক চাহিদা ও অভ্যন্তরীণ উৎপাদন কমে যাওয়ার কারণেই তাদের এ পরিমাণ সয়াবিন আমদানি করা হয়। চীনের কৃষি মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা যায়, ২০১২ সালে আগের বছরের তুলনায় দেশটির সয়াবিন চাষ ১৩ দশমিক ৮০ শতাংশ কমে গেছে। এ বছর সালে ৫৭ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে সয়াবিন চাষ করা হয়। এ ছাড়া পরপর পাঁচ বছর ধরে চীনে সয়াবিনের উৎপাদন হ্রাস পেয়েছে। অভ্যন্তরীণ উৎপাদন অনেক কমে যাওয়ায় চীনকে সয়াবিনের জন্য আন্তর্জাতিক বাজারের ওপর অধিক নির্ভর করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী আগামী বছর চীনের সয়াবিন আমদানির পরিমাণ বেড়ে প্রায় ছয় কোটি ১০ লাখ মেট্রিক টনে দাঁড়াবে। সূত্র: বাসস ও সিনহুয়া