রেকিট বেনকিজার লিমিটেডের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাস্ট মিলনায়তনে রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেডের ৫৪তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির ২০১৪ সালের বিক্রি আগের বছরের তুলনায় ৯ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। এই প্রবৃদ্ধি হয়েছে কোম্পানির প্রধান দুটি ব্র্যান্ড হারপিক ও ডেটল থেকে। ওই সভায় ২০১৪ সালের জন্য শেয়ারহোল্ডারদের ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়েছে। সভায় সাধারণ শেয়ারহোল্ডারসহ কোম্পানির চেয়ারম্যান নীতিশ কাপুর, ব্যবস্থাপনা পরিচালক রঘু কৃষ্ণন, পরিচালক নয়ন রঞ্জন মুখোপাধ্যায়, সুষেন চন্দ্র দাস, এম জাহাঙ্গীর কবির, মাহমুদ হাসান খান ও কোম্পানি সচিব মো. নাজমুল আরেফিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।