রেকিট বেনকিজারের পণ্য এখন কেইমুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান কেইমুডটকমডটবিডি সম্প্রতি যুক্তরাজ্যের বহুজাতিক প্রতিষ্ঠান রেকিট বেনকিজারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এই চুক্তির মাধ্যমে রেকিট বেনকিজারের বিভিন্ন পণ্য এখন খুব সহজেই ঘরে বসে কেইমুতে অর্ডার করতে পারবেন ক্রেতারা। অর্ডার করা পণ্য ডেলিভারি চার্জ ছাড়াই ক্রেতার দরজায় পৌঁছে দেবে কেইমু। সম্প্রতি গুলশান-১-এ রেকিট বেনকিজারের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। কেইমু বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার কাজী জুলকারনাইন জানান, তাঁরা রেকিটের পণ্য অনলাইনে এনেছেন। ক্রেতারা এখন খুব সহজেই ঘরে বসে তাঁদের পণ্য অর্ডার করতে পারবেন। www.kaymu.com.bd/rb এই লিংক থেকে রেকিট বেনকিজারের অনলাইন মার্কেট দেখা যাবে। বিজ্ঞপ্তি।